এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুরের মেলান্দহের ফুলকোচা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর বিকালে ফুলকোচা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় সঞ্চালনায় ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ।
ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা,জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, সদস্য আজিজুর রহমান ডল, সদস্য নারায়ণ চন্দ পাল রানা, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান মানিক প্রমূখ।
ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ও প্রার্থীগণ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন।
এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ,উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
Leave a Reply