শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তীব্র বিরোধিতায় তিনবিঘা করিডরের ভিতরে ওয়াল তৈরির নির্মাণ সামগ্রী সরিয়ে নিলেন বিএসএফ

তীব্র বিরোধিতায় তিনবিঘা করিডরের ভিতরে ওয়াল তৈরির নির্মাণ সামগ্রী সরিয়ে নিলেন বিএসএফ

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

বহুল আলোচিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোরে বিজিবি ও এলাকাবাসীর বাঁধায় রাস্তার দুই ধারে তিন ফুট উঁচু দেয়াল তৈরীর নির্মাণ সামগ্রী সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দহগ্রাম তিনবিঘা করিডোরের রাস্তার দুইপাশ থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেয় বিএসএফ। এর আগে বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নির্মাণকাজ বন্ধ করে দিয়ে প্রতিবাদ জানিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সহ দহগ্রাম আঙ্গোরপোতার সর্বস্তরের জনসাধারণ।

এ ঘটনায় ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার তৌফিক হাসান বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তিনবিঘা করিডোর পরিদর্শনে আসেন।পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি এলাকা (সংযুক্ত) থেকে দহগ্রাম ইউনিয়নের ভূখণ্ড পর্যন্ত করিডোর সড়কটির দৈর্ঘ্য ১৭৮ মিটার ও প্রস্থ ৮৫ মিটার। সড়কটি ২৪ ঘণ্টা ব্যবহারের জন্য ২০১১ সালের ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে আলোচনা করে খুলে দেন। তখন থেকে সড়কটি ব্যবহার করছে বাংলাদেশের লোকজন।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে তিনবিঘা করিডোর ভারতীয় অংশে ইট, বালু, সিমেন্টসহ নির্মাণসামগ্রী এনে রাখে বিএসএফের সদস্যরা। গত ৫ সেপ্টেম্বর থেকে সড়কটি সংস্কার করতে সকাল থেকে প্রায় ১২-১৫ জন নির্মাণশ্রমিক সড়কের দুই পাশে গর্ত খনন করেন।৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার জাহাবুল ইসলাম বিএসএফকে গর্ত খননের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সড়কটি সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে কোনো সমস্যা হবে না। তবে সৌন্দর্যবর্ধনের নামে দেয়াল নির্মাণ হলে বাংলাদেশি জনসাধারণ ও যানবাহন চলাচল বিঘ্ন হবে বিষয়টি বুঝতে পেরে বুধবার সকালে কাজে বাঁধা দেয় বিজিবি।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম বলেন, তীব্র প্রতিবাদের ফলে গতকাল দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৩ নম্বর ক্যাম্পের সদস্যরা নির্মাণসামগ্রী সরিয়ে নিয়েছেন।

এ ব্যাপারে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইসহাক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক না হওয়া পর্যন্ত তিনবিঘায় সব ধরনের কাজ বন্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com