শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাগরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নাগরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সহবতপুর ইউনিয়নের মাইলজানী রাগ প্রাঙ্গণে চেচুয়াজানী ও কাজী পাচুরিয়া গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহবতপুর ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ মোল্লা। নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ হিসাব বিভাগের মো. জুয়েল সরকার।

প্রতিযোগীতা উপলক্ষে আনন্দে মেতে ছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে গেয়ে মাতিয়ে তুলেন এলাকা। বিপুল সংখ্যক রঙ্গবেরঙ্গের বাহারি নৌকা প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। হাজার হাজার দর্শক রাস্তায় দাঁড়িয়ে কেউবা ডিঙ্গি নৌকা নিয়ে উপভোগ করেন ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ।

প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ মোল্লা বলেন, প্রতিটি বর্ষায় এলাকাবাসীর উদ্যোগে মাইলজানী রাগে নৌকা বাইচের আয়োজন করা হয়। উৎসব মুখোর পরিবেশে মানুষকে বছরের এই একটা দিন বিনোদন দেয়ার জন্য আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। মানুষ চায় একটু বিনোদন। তাই আগামীতে আরো বড় পরিশরে নৌকা বাইচের আয়োজন করতে আয়োজকদের আমি সকল প্রকার সহযোগতিা করবো।

নৌকা বাইচ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. মশিউর রহমান খান (সোহেল), মো. মুস্তাফিজুর রহমান মানু, মো. আব্দুল আলীম খান লোকমান, সিঙ্গাপুর প্রবাসী মো. সাজ্জাত হোসেন, প্রবাসী মো. শওকত মিয়া। পরিচালনা করেন, মো. আমজাত হোসেন, সেকান্দার আলী ও আলতাব হোসেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com