রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিএমএসএফের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৫ সদস্য অন্তর্ভুক্ত

বিএমএসএফের কেন্দ্রীয় কমিটিতে নতুন ৫ সদস্য অন্তর্ভুক্ত

সোহেল রানা,সাভার (ঢাকা):

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ৫ জনকে সদস্যপদে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার(১১ সেপ্টেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমনের সভাপতিত্বে রাত ৯টা থেকে শুরু হওয়া দীর্ঘ এক ভার্চুয়াল সভায় তাদেরকে কেন্দ্রীয় সদস্য পদে মনোনীত করা হয়।

নতুন সদস্যরা হলেন, এটিএন বাংলার যুগ্ম বার্তা সম্পাদক রোকসানা ইভা, মুক্তির ৭১ নিউজের নির্বাহী সম্পাদক নুসরাত চৌধুরী, ভোরের কাগজের বান্দরবান প্রতিনিধি মং সানু মারমা, বাংলা ভিশনের গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি প্রতিনিধি ইয়ামিনুল হাসান ও নাগরিক টিভির যশোর প্রতিনিধি জেমস রহিম রানা।

সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা রক্ষার আন্দোলনকে জোড়দার করতে নতুন এই সদস্যদের
নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

আহমেদ আবু জাফর বলেন, ভার্চুয়াল এ সভায় সংগঠনের যুগ্ম-সম্পাদক হারুন অর রশীদ, মোশারফ হোসেন নীলু, সহ-সম্পাদক মিজানুর রশীদ মিজান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আহাদ, এনামুল কবির সোহেল, এমএ আকরাম, সীমা খন্দকার, তথ্য ও গবেষণা বিভাগের সম্পাদক আবুল হাসান বেলাল, অর্থ বিভাগের সম্পাদক শারমিন সুলতানা মিতু, সহ-আইটি সম্পাদক হাসানুর রহমান সুমন ও রিয়াজুল ইসলাম বাচ্চু, গণযোগাযোগ সম্পাদক কাইছার ইকবাল চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজহারুল হক, মো: কামরুজ্জামান, শিবলী সাদিক খান, আব্দুর রহিম, মাহবুব প্রিয় যুক্ত হয়ে মতামত প্রদান করেন। আগামি ১৩ সেপ্টেম্বর এ সভা পুনরায় অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সভায় ১৫ টি জেলা ও উপজেলা শাখার মেয়াদোত্তীর্ন ঘোষণা করা হয়। শাখাগুলো হলো কিশোরগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, রাজারহাট, কাঠালিয়া, নলছিটি, ত্রিশাল, নান্দাইল, কালকিনি, মুকসুদপুর, হিলি ও পীরগাছা। এ সকল শাখাসমুহকে আগামী একমাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের জন্য অনুরোধ জানানো হয়। সভায় কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ড. সাজ্জাদ চিশতীর পুত্র ইউশার মৃত্যূবার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।

আহমেদ আবু জাফর বলেন, সভায় বিএমএসএফের ৫ম বিজয় শোভাযাত্রানুষ্ঠান পার্বত্য জেলার বান্দরবানের উচু পাহাড়ে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামি ১ ডিসেম্বর বিজয় শোভাযাত্রাটিতে সারাদেশের বিএমএসএফের সদস্যরা যোগ দিবেন। তিনদিন ব্যাপী বিজয় শোভাযাত্রা বিএমএসএফের সদস্যদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচী ডিসেম্বর পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com