কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা মহানগর কৃষকলীগ ২১ নং ওয়ার্ড শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে নগরীর নোয়াগাঁও আওয়ামীলীগ অফিসে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত।
কৃষকলীগ ২১ নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মী সম্মেলনের উদ্বোধন করেন মহানগর কৃষক লীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম।
২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহবায়ক কাজী সোহেল হায়দার, জোনায়েদ শিকদার তপু, সদস্য আব্দুল হালিম শেখ, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মজুমদার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা।
সম্মেলনে আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply