বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে ৫০০ মিটার জিও ব্যাগ ফেলে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন

হরিরামপুরে পদ্মা ভাঙন রোধে ৫০০ মিটার জিও ব্যাগ ফেলে নদীর তীর রক্ষা কাজের উদ্বোধন

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উজানপাড়া পদ্মা ভাঙন কবলিত এলাকায় ৫০০ মিটার জিও ব্যাগের কাজের উদ্বোধন করা হয়।

১১ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে গোপীনাথপুর উজানপাড়া নদী তীরবর্তী নাগ বাড়ির বাগান বাড়িতে নাগ বাড়ি হতে পুর্ব দিকে (ভাটি এলাকা) ৫০০ মিটার ভাঙন কবলিত স্থানে পদ্মা ভাঙন রোধে জিও ব্যাগের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. গোলাম মহীউদ্দীন ।

পদ্মা যুমনার অব্যাহত পানি বৃদ্ধির ফলে নদীতে তীব্র স্রোতের তোড়ে গত দুই সপ্তাহ যাবৎ গোপীনাথপুর উজানপাড়া নাগ বাড়ি হতে পূর্ব (ভাটি) দিকে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। এলাকাবাসী দাবি করে বলেন, গত এক সপ্তাহে এ গ্রামের প্রায় ৩০টি পরিবারের বসতভিটাসহ জমিজমা ও অসংখ্য গাছপালা পদ্মায় বিলীন হয়ে যায়। উজানপাড়া গ্রামের এড. শিবেন্দ্র কুমার নাগ জানান, “এ পর্যন্ত আমাদের নাগ বাড়ির প্রায় ৪০ বিঘা বসতভিটাসহ জমিজমা ও অসংখ্য গাছপালা নদী গর্ভে বিলীন হয়েছে।” তিনি আরও জানান, “গত এক সপ্তাহেই ৫ বিঘার ওপরে জমিজমা ও অসংখ্য গাছপালা নদীতে চলে গেছে।”

আরও জানা যায়, গত এক সপ্তাহের ভয়াবহ পদ্মা ভাঙনের চিত্রগুলো বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে পানি সম্পদ উপমন্ত্রী এ. কে. এম এনামুল হক শামীম এঁর নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ৬০ লাখ টাকার প্রকল্প বরাদ্দ দেয় জেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে। ফলে প্রাথমিক পর্যায়ে জরুরি ভিত্তিতে ৫০০ মিটার জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ হাসান ইমাম বাবু, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. ফরিদ মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মামুন, মো. মিলন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক জুলফিকার বিশ্বাস লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহ্বায়ক গাজী বনি ইসলাম রূপকসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com