শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ব্যাতিক্রম উদ্যোগ

বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ব্যাতিক্রম উদ্যোগ

জামালপুর প্রতিনিধি।।

জামালপুরের বকশীগঞ্জে ব্যাতিক্রমী এক উদ্যোগ গ্রহন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আফসার আলী। মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার টাকা অসহায় গরীব মানুষের মাঝে বিলিয়ে দেন তিনি। এরই ধারাবাহিকতায় মালিরচর হাজিপাড়া আমেনা খাতুন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার ২০ জন এতিম শিক্ষার্থীর মাঝে চাল,আলু,মুড়ি,চিড়া ও গুড় বিতরণ করা হয়েছে। এই মহতি উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন বীর মুক্তিযোদ্ধা আফসার আলী।

জানা যায়, গত তিনমাস আগে পৌর শহরের মালিরচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী মুক্তিযোদ্ধার সম্মানি ভাতার টাকা এলাকার দরিদ্র,অসুস্থ্য,পঙ্গু,বিধবা,দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেয়ার ঘোষনা দেন। এরপর থেকেই তিনি প্রতিমাসে সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিতরণ করে আসছেন। বৃহস্পতিবার ২০ জন এতিম শিক্ষার্থীর মাঝে চাল,আলু,মুড়ি,চিড়া ও গুড় বিতরণ করা হয়। মালিরচর হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। মালিরচর হাজিপাড়া আমেনা খাতুন এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র সাহা,আমিনুল ইসলাম ও সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক প্রমূখ বক্তব্য রাখেন।

বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন,জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছি। এলাকার অসহায় মানুষের কষ্ট দেখলে থাকতে পারিনা। তাইতো সম্মানি ভাতার টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্ষুদ্র পরিসরে হলে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে অনেক ভালো লাগছে। তিনি আরো বলেন,সমাজে পিছিয়ে পড়া অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ,দরিদ্রদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ ও হাস মুরগী বিতরনের উদ্যোগ নেয়া হবে। সকলের সহযোগীতায় জীবনের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা বলেন,মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব। তাদের জন্যই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি,পেয়েছি একটি স্বাধীন দেশ। বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর এই কাজ সত্যিই প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com