শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক মেয়রের পার্ক উদ্বোধন করলেন বর্তমান মেয়র

সাবেক মেয়রের পার্ক উদ্বোধন করলেন বর্তমান মেয়র

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর পৌরসদরে‘আনন্দ নগর শিশু পার্ক ও পিকনিক স্পট’ নামে একটি বেসরকারী বিনোদন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান পৌরসভা মেয়র শাহনেওয়াজ আলী এবং নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন।

আয়োজকসুত্রে জানাযায়,গুরুদাসপুর পৌরসদরের বানিজ্যিক নগর চাঁচকৈড় বাজারের সন্নিকটে আনান্দনগর মহল্লায় প্রায় ৯বিঘা জমি নিয়ে সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুর পৃষ্ঠপোষকতায় শিশুদের চিত্ত-বিনোদন মেধা,মনণ বিকাশে নান্দনিক শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। শিশু পার্কে শোভা পাচ্ছে নৌকা আকৃতির নাগর দোলা,শিশুতোষ ট্রেন,ইলেকট্রিক দোলনা,হ্যান্ড রাইড বোট,স্লিপারসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখির ম্যুরাল, কৃত্তিম ঝর্না।

উদ্বোধন শেষে পার্কের বিশ্রামাগারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-পার্ক-পিকনিক স্পটের প্রতিষ্টাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিএনপির পৌর আহবায়ক মশিউর রহমান বাবলু। বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী,জেলা আ.লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা জানান, শিশুদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য গুরুদাসপুরে পার্কের বিশেষ প্রয়োজন ছিলো। এই শুন্যতা এতো দিনে পুর্ন হলো। এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলনবিল ভ্রমনে আসা দর্শনার্থীদের এ পার্ক মানসিক প্রশান্তি,বিনোদনে ভিন্নমাত্রা যোগ করবে।

পার্ক ও পিকনিক স্পটের প্রতিষ্টাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাবেক মেয়র মশিউর রহমান বাবলু জানান,ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হলেও এটি এলাকার সম্পদ। আগত দর্শনার্থীরা নামমাত্র মুল্যে পার্কে প্রবেশ করে অফুরন্ত বিনোদনের সুযোগ পাবেন। তাদের সম্মান ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। তবে কেউ নৈতিকতা পরিপন্থি কোন কাজ করতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com