শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৫০ লাখ টাকার সোনা উদ্ধার

৫০ লাখ টাকার সোনা উদ্ধার

আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি
শুক্রবার, ১০ই সেপ্টেম্বর, ২০২১

সোনা পাচারের সময় ঝিনাইদহ থেকে প্রায় ৫০ লাখ টাকা মুল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। সোনাসহ রফিকুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শুক্রবার সকালে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা সদর জেলার সরকারী ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। সে চাঁদপুর জেলার হাজিগঞ্জ গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সরকারী ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় গোয়েন্দা পুলিশ। সে সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাসী করে রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে উদ্ধার করা হয় ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম স্বর্ণ। এই স্বর্ণ অলঙ্কার আকারে চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।

ডিবি ওসি আনোয়ার হোসেন আরো জানান, ১ কেজি ৪শ’ ২৫ গ্রাম এই স্বর্ণালংকারের মধ্যে কিছু পাথরও রয়েছে। সেই সাথে ১৮ ও ২২ ক্যারেটের স্বর্ণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com