রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা সরকারী কলেজ ক্যাম্পাস পরিস্কার করল জুম বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা

গাইবান্ধা সরকারী কলেজ ক্যাম্পাস পরিস্কার করল জুম বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার উদ্যোগে গাইবান্ধা সরকারী কলেজ ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে সংগঠনটির ৩০ জন স্বেচ্ছাসেবী।

প্রথমে সংগঠনটির চীফ কো-অর্ডিনেটর মো: রাজীব সরকার এই কার্যক্রমের উদ্বোধন করেন।
পরে স্বেচ্ছাসেবকরা কয়েকটি দলে বিভক্ত হয়ে কলেজ ক্যাম্পাসের রাস্তার দুইপাশ, খেলার মাঠ, পত্রিকা ফলকের সামনে, ভবন গুলোর প্রবেশ মুখ, মসজিদের সামনে, শহীদ মিনার চত্বর, পুকুরপাড়সহ অন্যান্য স্থান পরিস্কার-পরিচ্ছন্ন করে।
জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মো: মেহেদী হাসান ও এনটি স্মরণের নেতৃত্বে এতে অংশ নেন পান্না ভট্টাচার্য, রিয়ামনি, শারমিন খাতুন, কারিমুন আক্তার, সামিউল ইসলাম, মেহেদী হাসান অন্তর, তানান হাসান, রাইয়ান রিফাত, এরশাদ হোসাইন, নাহিদ হাসান, কেয়া রানী, ইরা, জুয়েল সরকার, তারভীর আহমেদ, মুন্তাকির রহমান, মিমজু আক্তার, শর্মিলা নদী, লিমা দেব ও সাজিয়া আজম প্রমুখ।

এ বিষয়ে জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মো: মেহেদী হাসান বলেন, আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করেছি কলেজ ক্যাম্পাস প্রায়ই অপরিস্কার অপরিচ্ছন্ন থাকে।
ডাস্টবিন থাকার পরও অসচেতনতার কারণে শিক্ষার্থীসহ পথচারীরা যেখানে সেখানে কাগজ, পলিথিন, খাবার প্যাকেট, বাদামের খোসা ফেলে দেয়।
এতে করে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তুপ হয়ে থাকে।
যা পরিবেশগত ও স্বাস্থ্যগত দিক থেকেও ক্ষতিকর। তাই আমরা সকলকে সচেতন হতে ও নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে উৎসাহ দিচ্ছি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com