শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুমিল্লায় ”ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা” শিরোনামে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

কুমিল্লায় ”ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা” শিরোনামে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে কুমিল্লা সিটি কর্পোরেশন ও বিডি ক্লিন কুমিল্লার সহযোগিতায় ”ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা” শিরোনামে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শুক্রবার সকালে নগরীর শাসনগাছা ফ্লাইওভার এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, এনডিসি মোঃ জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মোসলিমাসহ জেলা প্রশাসন, সিটি করপোরেশন এবং বিডি ক্লিনের প্রায় ১০০ জন সদস্য।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, “ক্লিন কুমিল্লা গ্রীন কুমিল্লা” এই স্লোগান নিয়ে কুমিল্লা সিটি করপোরেশন ও বিডি ক্লিন কুমিল্লার সহযোগিতায় আমরা সব সময় কুমিল্লাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে যাচ্ছি। এখন থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এই পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে।
কুমিল্লাকে পরিস্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও বিডি ক্লিন কুমিল্লা সদস্যদের সহযোগিতায় নগরীর বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com