শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কুবি হাল্ট প্রাইজ পোগ্রামের বিভাগভিত্তিক এনভয় নির্বাচিত

কুবি হাল্ট প্রাইজ পোগ্রামের বিভাগভিত্তিক এনভয় নির্বাচিত

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো অনুষ্ঠেয় হাল্ট প্রাইজ প্রোগ্রামের জন্য বিভাগভিত্তিক ১৮ জন এনভয় নির্বাচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ১২ টি বিভাগের শিক্ষার্থীদের প্রায় দেড় শতাধিক নিবন্ধন থেকে গত ৭ ও ৮ সেপ্টেম্বর এমসিকিউ ও ভাইভার মাধ্যমে তাদের নির্বাচন করা হয়।

নির্বাচিত বিভাগ ভিত্তিক এনভয়রা হলেন, জোবাইদা নাহার, হুরে জান্নাত অর্না, আসিফ ইকবাল মজুমদার, মো. আশিকুর রহমান, মো. রাকিন মাহতাব বনি, নুসরাত চৌধুরী রাত্রি, মো. হাসান, সাদিয়া আফরিন, মো. সুমন হোসাইন, আবু রায়হান, ফারিহা সুলতানা, তানভীর আহমেদ সানভি, মো. কাজীউল ইসলাম প্রধান,মাইনুদ্দীন হাসান,মো. ফারহান হোসেন তামিম, ফাহিমা আলম মিশু, নাজিউর রহমান ও আয়েশা আক্তার স্বর্ণা।

এই এনভয়রা মূলত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে হাল্ট প্রাইজের কাজের গতিশীলতা বাড়ানো এবং প্রতিটি বিভাগে হাল্ট প্রাইজকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর আসমা আক্তার মুক্তা বলেন, ২০২১-২২ হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব যেহেতু আমার উপর, সেক্ষেত্রে এই প্রোগ্রামটা কিভাবে সুন্দর করে পরিচালনা করা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের কাছে প্রোগ্রামের তথ্য পৌছানোর কাজে এই এনভয়রা আমাদের সহায়তা করবে। আশা করি, এবারের প্রোগ্রামটা সুন্দর ও সফল হবে।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ প্রতিযোগীদের থেকে সেরা ব্যবসার ধারণাকারীদের বিশ্বব্যাপী বিজয়ী হিসেবে ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। পাশাপাশি সেরা ব্যবসার ধারণার জন্য ব্যবসাটির মূলধন হিসেবে এক মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com