শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসলামপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ইসলামপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুরের ইসলামপুরে সহকারী শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা বিচার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করলে প্রধান শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলার চরপুটিমারি ইউনিয়নের টাবুরচর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় চরপুটিমারী ইউনিয়নের টাবুরচর শেখের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরুকুজ্জামান বিপ্লব গত বুধবার বিদ্যালয়ে আসেন। এ সময় বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকাও আসেন। তাকে একা পেয়ে বিদ্যালয়ের একটি কক্ষে ধর্ষণের চেষ্টা করেন।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস ঘটনার সত্যতা শিকার করে বলেন, ওই শিক্ষিকা বুধবার বিকেলে আমার কাছে একটি লিখিত অভিযোগ নিয়ে আসেন। এ ঘটনায় বৃহস্পতিবার প্রাথমিক পর্যায়ে তদন্ত করে আমরা সত্যতা পাই। পরে বিষয়টি আমরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) কে জানাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুকুজ্জামান ওই সহকারী শিক্ষিকাকে উত্যক্ত করে আসছিল। ঘটনাটি ভুক্তভোগী শিক্ষিকা ক্লাস্টার এটিওকেও অবহিত করেছিলেন। কিন্তু কোনো বিচার হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com