মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
গুরুদাসপুরে কোরআন শরীফ অবমাননা করায় ভন্ড ফকির আটক

গুরুদাসপুরে কোরআন শরীফ অবমাননা করায় ভন্ড ফকির আটক

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের গুরুদাসপুরে পবিত্র কোরআন শরীফ অবমাননা করায় মতলেব ফকির(৫৫) নামের এক ভন্ড ফকির ভক্তকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) কামাল পারভেজ নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি গ্রামের মুছের উদ্দিন ফকিরের ছেলে মতলেব ফকির পবিত্র কোরআন শরীফ নিয়ে কটুক্তি ও বাজে মন্তব্য করায় নিজের ফেসবুক আইডি থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট করেন। সেই পোস্ট নজরে আসে প্রশাসনের। পরে পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকা থেকে আনুমানিক সন্ধায় ওই ভন্ড মতলেব ফকির কে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন বলেন, কোরআন শরীফ অবমাননার কারনে মতলেব ফকির কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com