মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পঞ্চগড়ের ছেলে শরিফুল বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় বাড়িতে মিষ্টি বিতরণ

পঞ্চগড়ের ছেলে শরিফুল বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় বাড়িতে মিষ্টি বিতরণ

মোঃ মনিরুজ্জামান প্রত্যাশা
পঞ্চগড় প্রতিনিধি

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় শরিফুলের বাড়িতে মিষ্টি বিতরণ
আসন্ন টি- টোয়েন্টি বিশকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন পঞ্চগড়ের সন্তান পেসার শরিফুল ইসলাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দলে তিনি ডাক পাওয়ায় তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জে বইছে আনন্দের জোয়ার। শরিফুলের এমন অর্জনে তার বাবা মা, ভাই-বোন, আত্মীয় স্বজন ও এলাকাবাসী নিজের আনন্দের কথা জানিয়েছেন। দুপুর থেকে তার বাড়িতে চলেছে মিষ্টি বিতরণ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি হাকিমপুর এলাকায় ক্রিকেটার শরিফুল ইসলামের পরিবারের আনন্দময় মুহূর্তের চিত্র দেখা যায়। প্রিয় সন্তানের এমন অর্জনে তারা সবাই আনন্দিত।

পঞ্চগড়ের সকল মানুষের পাশাপাশি দেশেবাসীর কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন ক্রিকেটার শরিফুলের বাবা দুলাল মিয়া ও মা বুলবুলি বেগম।

শরিফুল ইসলামের বাবা দুলাল মিয়া জানান, আমার ছেলে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছে। এতে আমি অনেক আনন্দিত। আমার ছেলের স্বপ্ন পূরণ হয়েছে। আমি এলাকাবাসীসহ দেশের সবার কাছে আমার ছেলের জন্য জন্য দোয়া চাই। আমার ছেলে যেন বিশ্বকাপে ভালো খেলা উপহার দিতে পারে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

শরিফুলের মা বুলবুলি বেগম বলেন, আজ দুপুরে শরিফুল আমাকে ফোন করে যখন বললো মা আমি বিশ্বকাপে ডাক পেয়েছি। খবরটি শোনা মাত্রই আমার আনন্দে বুকটা ভরে গেছে। আমার ছেলের এত দিনের কষ্ট স্বার্থক হয়েছে। আমি নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করি। সে যেন সব সময় ভালো খেলতে পারে। দেশের জন্য ভালো কিছু উপহার দিতে পারে। আমার ছেলে যেন আবার বাংলাদেশের জন্য ভালো খেলা উপহার দিয়ে আমার বুকে ফিরে আসতে পারে তার জন্য সবার কাছে দোয়া চাই।

এদিকে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, শরিফুল ইসলান আমাদের দন্ডপাল ইউনিয়ন তথা পুরো পঞ্চগড় জেলার গর্ব। সে বিশ্বকাপে ডাক পেয়েছে এতে আমরা অনেক আনন্দিত। যে গ্রামের ছেলে গ্রামের পথে ঘাটে মাঠে খেলে বেড়াতো সেই ছেলে আজ বিশ্বকাপের মাঠে খেলবে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমি শরিফুলের জন্য সবার কাছে দোয়া চাই।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, শরিফুল ইসলাম আমাদের দেবীগঞ্জ উপজেলার গর্ব। দেবীগঞ্জের ছেলে আজ বিশ্বকাপে ডাক পেয়েছে এটা আমাদের জন্য গৌরবের। আমরা শরিফুল ইসলামের মঙ্গল কামনা করছি। আমরা আশাবাদী সে বিশ্বকাপে ভালো বোলিং করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com