শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় র‍্যাবের অভিযানে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

নকলায় র‍্যাবের অভিযানে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা

শেরপুর প্রতিনিধিঃ-

শেরপুরের নকলায় ভেজাল খাদ্য তৈরীর দুই কারখানায় র‌্যাব-১৪ কর্তৃক অভিযান চালানোর মাধ্যমে কারখানার দুই মালিককে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য দ্রব্য তৈরি করার গোপণ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার উরফা ইউনিয়নের লয়খা এলাকায় ভেজাল শিশু খাদ্য উৎপাদনের কারখানার মালিক মোস্তাফিজুর রহমানকে ৯০ হাজার টাকা ও কুর্শা নয়াবাড়িতে ভেজাল সুজি তৈরির কারখানার মালিক আব্দুর রশিদ সুইটকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান এ আদালত পরিচালনা করেন।

এসময় র‌্যাব-১৪’র স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মৃণাল কান্তি শাহসহ অন্যান্য র‌্যাব কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com