রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার মেঘনায় ধরা পড়ছে রূপালী ইলিশ, জেলে পল্লীতে হাসির ঝলক

ভোলার মেঘনায় ধরা পড়ছে রূপালী ইলিশ, জেলে পল্লীতে হাসির ঝলক

গাজী তাহের লিটন, ভোলা:

একটু দেরিতে হলেও ভোলায় মেঘনা নদীতে ধরা পড়তে শুরু করেছে ঝাঁকে, ঝাঁকে রূপালী ইলিশ। গত তিনদিন ধরে ইলিশের দেখা পাচ্ছেন জেলেরা।জেলে পল্লীতেও দেখা মিলেছে হাসির ঝলক

এদিকে নদীতে ইলিশ ধরা পড়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। সেই সঙ্গে জমে উঠেছে মাছের আড়ৎ।
পাইকার, আড়ৎদার ও জেলেদের হাকডাকে মুখরিত ইলিশের আড়ৎ। নদীতে ট্রলার-নৌকা, জাল নিয়ে ইলিশ ধরায় নেমে পড়ছেন জেলেরা।
হাসি ফুটেছে তাদের মুখে। অনেকেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেস্টা করছেন। এ যেনো মেঘনায় এখন ইলিশ ধরার উৎসব চলছে।
ভরা মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ করেই ইলিশ পাওয়ায় খুশি উপকূলের মৎস্যজীবীরা। জালে ইলিশ ধরা পড়ছে, তাই পাল্টে গেছে জেলে পল্লীর চিত্র। দিনভর নদীতে ছুটছেন জেলেরা।

ভোলা সদরের ইলিশা, তুলাতলী, ভোলার খাল ও নাছির মাঝি ঘাটে দেখা গেছে, সরগরম ইলিশের আড়ৎ। নদী থেকে ইলিশ নিয়ে ঘাটে আসছে ট্রলার, তারপর সেই মাছ চলে যাচ্ছে আড়তে, চলছে কেনা-বেচা। কেউ ইলিশ ওজন দিচ্ছেন, কেউ বরফ দিয়ে প্যাকেটজাত করছেন, কেউ বা ব্যস্ত ঝুড়িতে ইলিশ সংরক্ষণে।
তুলাতলী ঘাটের জেলে মো. মনির জানান, ৩ দিন ধরে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। কখনও বেশি, আবার কখনও কিছুটা কম। তবে, আগের তুলনায় জেলেরা কিছুটা বেশি ইলিশ পাচ্ছেন। এ অবস্থা অব্যাহত থাকলে সঙ্কট কাটিয়ে অনেকেই ঘুরে দাঁড়াতে পারবেন।

ভোলা মৎস্য ও জেলে সমিতির সভাপতি মো. এরশাদ ফরাজি বলেন, নদীতে এখন মাছ ধরা পড়ছে। আরও দু’দিন এ অবস্থা থাকলে বলা যাবে পুরোপুরি ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে কি-না। কারণ, এ মৌসুমের শুরু থেকে কখনও বেশি আবার কখনও কম ইলিশ ধরা পড়তো। এতে জেলেরা কস্টে আছেন। বর্তমানে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা অব্যাহত থাকলে জেলেরা ঘুরে দাঁড়াতে ও দেনা শোধ করতে পারবেন।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, এখনও মাছের ভরা মৌসুম চলছে, তাই নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে, এতে জেলেরা খুশি। তবে মৌসুমের শুরুতে (জুলাই- আগষ্টে) ইলিশ তেমন ধরা পড়েনি। আশা করা যায় চলতি সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে।

এদিকে ভোলার স্থানীয় বাজারগুলোতেও ইলিশের ছড়াছড়ি। দামও অনেক কম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com