এ.কে.এম.মুজাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ-
আাজ বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর ২০২১ নবীন বরণ ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা শাকিল আহমেদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সম্মানিত সিভিল সার্জন ডা এএসএস মারুফ হাসান।বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিএমএ চুয়াডাঙ্গা জেলা সভাপতি ডা মার্টিন হীরক চৌধুরী এবং বিএমএ চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক ডা মোঃ আব্দুল লতিফ।
এছাড়াও অনুষ্ঠানে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা এএসএম ফাতেহ আকরাম, ডা জিন্নাতুল আরা , ঝিনাইদহ জেলা সাবেক সিভিল সার্জন ডা একরামুল হক, ডা ওয়ালিউর রহমান নয়ন, ডা এহসানুল হক তন্ময়,ডা. আবুল হোসেন ডা. মোস্তাক জোয়ার্দার, ডা. আব্দুল কাদের, ডা. সালমা শাহনেওয়াজ পারভীন, ডা. শাপলা খাতুন, ডা. মারভিন অনিক চৌধুরী, ডা. বেলাল উদ্দীন , ডা ইয়াসিন আরাফাত মালিক, ডা. আসিফ ফয়সাল শোভন, ডা. হিরা সহ বিভিন্ন মেডিকেল কলেজ পড়ুয়া চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্মানিত চিকিৎসকেরা শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এছাড়াও চুয়াডাঙ্গা জেলার স্বাস্থ্যখাতের উন্নয়নে করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আলোচক বৃন্দ।এছাড়াও চুয়াডাঙ্গাতে মেডিকেল কলেজ স্থাপনের দাবী তোলেন আলোচক বৃন্দ।
চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলায় মেডিকেল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন।২০১৭ সালের সংগঠনটির যাত্রা শুরু।
যারা চুয়াডাঙ্গার মেডিকেল শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ও চুয়াডাঙ্গার স্বাস্থ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
Leave a Reply