শেরপুর প্রতিনিধিঃ-
শেরপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল হতে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে ৫টি ইউনিয়নের ২০ জন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গরীবের ডাক্তার খ্যাত ডা. শারমিন রহমান অমি এর আয়োজনে উক্ত হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল-মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহমদ, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply