শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তাহিরপুরের শহীদ সিরাজ লেকে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

তাহিরপুরের শহীদ সিরাজ লেকে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম রাগীব আহমেদ সায়েম (২২)। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২য় বর্ষের ছাত্র। তিনি ঢাকা মিরপুরের কাজীপাড়াস্থ প্রবাসী ফরহাদ আহমেদের ছেলে।

নিহতের বন্ধু মেহেদি হাসান শুভ ও আল শাহারিয়ার জানান, ‘আমরা গতকাল বুধবার রাতে ১৮ জনকে নিয়ে টাংগুয়া হাওর ঘুরে ট্যাকেরঘাট নৌকাঘাটে রাত্রি যাপন করেছি। আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে সবাই গোসল করে পাড়ে উঠতে যাওয়ার সময় লেকের পারে থাকা একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে রাগিব পানিতে পড়ে ডুবে যায়। অনেক খুঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ১৫ মিনিট পর তাকে তুলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার বলেন, খবর পেয়ে পুলিশ এ যুবককে উদ্ধার করে তাহিরপুর উপজেলা হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com