শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বা‌রিশা‌লে ৬ ফা‌র্মেসী‌কে জ‌রিমানা

বা‌রিশা‌লে ৬ ফা‌র্মেসী‌কে জ‌রিমানা

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও চিকিৎকদের বিতরণ করা নমুনা ওষুধ (স্যাম্পল) বিক্রির অভিযোগে ৬ ফার্মেসি মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর কাট্পট্টি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আতাউর রহমান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন কার্যালয় সুত্র জানিয়েছে, অভিযানকালে কাটপট্রি সড়কে ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান সিকদার অ্যান্ড কোং নামক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা, বিএমএল ড্রাগ হাউস মালিককে ৫ হাজার টাকা, মাহিয়ান সার্জিকাল মালিককে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্ণার মালিককে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্ট মালিককে ৫ হাজার টাকা এং রাজ্জাক মেডিকেল হল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে জব্দ করা ওষুধ ধ্বংস করে দেয়া হয়েছে।

এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-৮ এর সদস্যরা। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com