জাহেদুল রাসেল,শেরপুর:
শেরপুরের শ্রীবরদীতে ২০২০-২১ শিক্ষাবর্ষের মাধ্যমিকের বই ভর্তি ১৭ টি বস্তা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে ঘােনাপাড়া নয়াবাজার এলাকা থেকে এসব বস্তাবন্দি বই উদ্ধার করা হয়।
পুলিশ জানায়,সরকারি বই বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানাে হয়। এ সময় একটি ইজিবাইক থেকে বইগুলাে জব্দ করা হয়। বইগুলাে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত। পরে ওই ইজিবাইক চালক রুবেল মিয়াকে আটক করে থানা নেয়া হয়।
এ ঘটনায় শ্রীবরদী থানার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম।
Leave a Reply