কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা গোমতি নদীর পাড় ঘেষে কুমিল্লা সিটির ৪নং ওয়ার্ড কাপ্তান বাজার এলাকা। ৮০ দশকে এ এলাকার গোমতি পাড়ের অংশে কিছুদিন বসবাস করতো কিছু বেদে পল্লীর লোকজন। কয়েক বছর থাকার পর ১৯৮০ সালে এখান থেকে চলে যায় তারা। তারা চলে গেলেও দীর্ঘ চল্লিশ বছর নামটি বহন করে চলেছে মহল্লাবাসী। পরে স্থানীয়ভাবে বসবাসকারী বান্দিারা উচ্চ শিক্ষায় , চাকুরি ব্যবসা বানিজ্যে প্রতিষ্ঠিত হলেও ঠিকানা লিখতে হচ্ছে বাইদ্যা পল্লী নামে এ নিয়ে বিব্রত এলাকবাসী। সমস্যায় পড়তে হচ্ছে বিয়ে সাদি নিয়েও। অবশেষে এর নাম পরিবর্তন করে ব্যানার ফেস্টুন লাগিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। এতে কিছুটা মানসিক স্বস্থিবোধ করছে এলাকাবাসী।
গত সোমবার সকালে নাম পরিবর্তন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাপ্তান বাজার এলাকার বাইদ্যা পাড়ার নাম পরিবর্তন করে কাপ্তান বাজার পূর্বপাড়া নামকরন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জহির বলেন, ১৯৮০ সালের দিকে শহর রক্ষায় গোমতি নদীর গতি পরিবর্তনরে ফলে একটি উচু জায়গা ছিলো তখন বাইদ্যারা সেখানে কিছুদিন বসবাস করেছে। তখন এ পাড়াটির নাম পড়ে বাইদ্যা পাড়া। পরে তারা চলে গেলেও নামটি থেকে যায়।
স্থানীয় সমাজ সেবক আরিফুর রহমান ভুট্রো বলেন, এ পাড়ার অনেক লোক দেশের নামিদামী প্রতিষ্ঠানে লেখাপড়া করে, চাকুরি করে। অনেকে ব্যবসা করে। কিন্তু তাদের ঠিকানা বাইদ্যা পাড়া লিখতে গিয়ে বিব্রত অবস্থায় পড়তে হয়। ছেলে মেয়েদের বিয়ে সাদীর খোজ খবর নিতে আসলে বাইদ্যা পাড়া নাম শুনলে চলে যাই। অবশেষে নাম পরিবর্তন করায় স্থানীয় জনপ্রতিনিধিকে ধন্যবাদ জানাই।
সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিয়া নাসরিন বলেন, এ মহল্লাবাসী নাম পরিবর্তনের ফলে তারা একটি সামাজিক মানসিক যন্ত্রনা থেকে মুক্ত হয়েছে। এখন থেকে সবাই বাসা বাড়িন ঠিকানায় কাপ্তান বাজার পূর্বপাড়া লিখবেন। বাইদ্যা পাড়া নামটি সবাই ভূলে যান।
কুমিল্লা সিটির ৪নং ওয়াড কাউন্সিলর মোঃ আব্দুল জলিল বলেন, কোন এক সময় এ পাড়ায় বাইদ্যারা অস্থায়ীভাবে বসবাস করেছে। পরে তারা চলে যায় । তারা গেলেও পাড়ার নামটি থেকে যায়। বাইদ্যা পাড়ার নামের কারনে এখানে অনেকের বিয়ে সাদী ভেঙ্গে যায়, অনেকের বিয়ে হচ্ছেনা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবী ছিল এটি পরিবর্তনের। তাদের দাবী ও যুক্তিকতায় এ নাম পরিবর্তন করা হয়েছে।
Leave a Reply