শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রাসনা শারমিন মিথি

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন রাসনা শারমিন মিথি

মো : নয়ন হোসেন , শার্শা ( যশোর ) প্রতিনিধি :

যশোর জেলা প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২০২১ এর সনদ পেলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি।

বুধবার (৮ সেপ্টেম্বর) যশোর জেলা প্রশাসন কার্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শার্শার সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি’র হাতে সন্মাননা সনদটি তুলে দেন যশোর জেলা প্রশাসক মো: তমিজুল ইসলাম খান। তিনি ছাড়াও আরো পুরস্কার পান সহকারী কমিশনার মাহমুদুল হাসান ও জেলা প্রশাসকের কার্যালয়ের ড্রাফটসম্যান শেখ আব্দুর রশিদ।

করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়ার মুর্হুতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ফেরত আট হাজার যাত্রীকে গ্রহণ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা, ডিজিটাল তথ্য বিন্যাস, ছাড়পত্র প্রস্তুুত ও আন্ত:সমন্বয়ের কাজে বিশেষ দায়িত্ব পালনের জন্যে রাসনা শারমিনকে মিথিকে মনোনিত করা হয়েছে।

অক্লান্ত পরিশ্রমী, সেবামূলক মানসিকতা এবং জাতীয় ইস্যু কোভিড-১৯ করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজের স্বীকৃতি স্বরুপ তিনি এই পুরস্কারটি পেলেন। রাসনা শারমিন মিথি তার অফিসিয়াল ফেইসবুক আইডিতে বলেছেন, তাকে প্রশাসনের শ্রেষ্ঠ অফিসার মনোনীত করায় যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে এই সন্মাননা পুরস্কারটি তিনি তার প্রাণের প্রিয় কর্মস্থল শার্শা উপজেলা বেনাপোলবাসীর জন্য উৎসর্গ করেছেন।

তিনি আরও বলেছেন, ‘এ সন্মান শার্শা ভূমি অফিসে কর্মরত প্রতিটি সদস্যের, যাদের কারনে উপজেলা ভূমি অফিস শার্শাকে বাংলাদেশের মধ্যে মডেল হিসেবে তৈরী করার স্বপ্ন দেখতে পাচ্ছি’। তিনি আশা প্রকাশ করে বলেন, শার্শা বেনাপোলবাসীর সহযোগীতামুলক মনোভাবই আমাদের আগামী দিনের পথচলায় সহায়ক হবে। সর্বোপরি, তিনি সন্মানিত শার্শা উপজেলা চেয়ারম্যান- বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com