মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাণীশংকৈলে মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রাণীশংকৈলে মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী বাজার নামক স্থানে (৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার) দুপুরে সায়েদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা একজন মোটরসাইকেল আরোহীর সাথে সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে ঘটনার দিন সায়েদা মীরডাঙ্গী বাজার মহা সড়ক সংলগ্ন নিজ বাড়ি থেকে বাড়ির ময়লা ফেলার জন্য পাকা সড়ক অতিক্রম করছিল। ঠিক সেই মুহূর্তে রাণীশংকৈল থেকে নেকমদর গামী একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ লেগে বৃদ্ধা ঘটনাস্থলেই পড়ে যায়। সাথে সাথে গুরুতর অবস্থায় বৃদ্ধাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়, রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করা হয়।

দিনাজপুর যাওয়ার পথিমধ্যে বৃদ্ধার মৃত্যু হয়।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবার থেকে কোন অভিযোগ দায়ে করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com