বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব-চ্যাপ্টারের উদ্বোধন

গাইবান্ধায় স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব-চ্যাপ্টারের উদ্বোধন

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর গাইবান্ধার সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর সাব- চ্যাপ্টার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক মো: আবদুল মতিন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,পৌর মেয়র মুকিতুর রহমান(রাফি),স্পেশাল অলিম্পিকস এর জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সাঈদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি এ,কে, এম মেহেদী হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ-রেজা-ই মাহমুদ,অধ্যক্ষ বশির আহাম্মেদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্পেশাল অলিম্পিকসের ক্রীড়াবীদগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com