শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধার সাঘাটার চরাঞ্চলে একশ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই

গাইবান্ধার সাঘাটার চরাঞ্চলে একশ পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার সাঘাটা উপজেলার দীঘলকান্দি পূর্বপাড়া সিপি চরে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভুমি ও গৃহহীনদের জন্য ২০টি ব্যারাক নির্মাণ করা হয়েছে।
এতে উপজেলার ভুমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোজার ঠাঁই।

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চরাঞ্চলের ১০০টি পরিবারের জন্য গৃহ নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ মুজিববর্ষে সাঘাটা উপজেলায় গৃহহীন ও ভুমিহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসন হিসেবে প্রদত্ত এসব ব্যারাক নির্মাণের কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর দীঘলকান্দি পূর্বপাড়া সিপি চরে নির্মিত চার ইউনিট বিশিষ্ট ২০টি ব্যারাকের ১০০টি গৃহ হস্তান্তর করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী মেজর রাজিউর রহমান।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৭২ ব্রিগেডের ৩৪ ই-বেঙ্গল (মেক)-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ কাজ শেষে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের কাছে এসব ব্যারাকের চাবি হস্তান্তর করা হয়।

এসময় সাঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু,বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল মান্নান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের চাবি গ্রহণ করে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহীন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাঘাটার উত্তর দীঘলকান্দি পূর্বপাড়া সিপি চরের ১০০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য ব্যারাক নির্মাণ শেষ হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে উপকারভোগীদের তালিকা প্রনয়ণ করে এসব ঘর তাদের কাছে হস্তান্তর করা হবে।

সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জাহাঙ্গীর কবীর জানান,এ আশ্রয়ন প্রকল্পে ৪টি ইউনিটে ২০টি পাকা ব্যারাকে ১০০টি সেমি পাকা ঘর, ১টি মসজিদ, ১০টি নলকুপ ও ৪০টি শৌচাগার স্থাপন করা হয়েছে। এতে ১০০টি গৃহহীন পরিবারের পূণর্বাসন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com