কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা ইন্ড্রাষ্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি (সিআইসিএস) ও কোতয়ালী থানা কো-আপারেটিভ সোসাইটি লিমিটেড (কেটিটিসিএ) পরিদর্শন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর মহাপরিচালক মোঃ শাহজাহান।
বুধবার পরিদর্শনকালে বার্ড মহাপরিচালকের সাথে উপস্থিত ছিলেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মোঃ সফিকুল ইসলাম ও যুগ্ম পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা।
পরে সমবায়ীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেটিটিসিএ সভাপতি আমিনুল হক।
সভায় বার্ড এর মহাপরিচালক মোঃ শাহজাহান প্রতিষ্ঠান দুটির বিভিন্ন সমস্য ও সম্ভাবনার কথা শুনেন এবং পরবর্ত্তি পদক্ষেপের নির্দেশনা প্রদান করেন।
Leave a Reply