কুমিল্লা ব্যুরো:
মৎস সপ্তাহ উপলক্ষে কুমিল্লা জেলা জুড়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে মৎস সপ্তাহ উপলক্ষে ২৫ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর মুন্সেফ বাড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন কুমিল্লা সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার।
সদর উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মৎস্য উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মো. আবদুস সাত্তার, কুমিল্লা জেলা মৎস কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল রহমান জুয়েলসহ অন্যরা।
Leave a Reply