মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩

লক্ষ্মীপুরে পৃথক দুর্ঘটনায় নিহত-৩

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ


লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় চন্দ্রগঞ্জের চরচামিতা এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের দুই আরোহী ও বাখরাবাদ গ্যাস অফিস সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় ইকবাল নামে আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ইকবাল কমলনগর উপজেলার হাজিরহাট এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহি শাহী (ঢাকা মেট্রো ব-১৫২৪৭৫) নামীয় বাস লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের মোটর সাইকেলের এক আরোহী নিহত ও একই গাড়িতে থাকা অপর অজ্ঞাত পরিচয়ের আরোহী গুরুতর আহত হন।
পরে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে একই সড়কের বাখরাবাদ গ্যাস অফিসের সামনে সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীতদিক থেকে আসা মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেল আরোহী ইকবাল।

চন্দ্রগঞ্জ থানার ওসি ফজলুল হক ও হাইওয়ে পুলিশের ওসি জোবাইরুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com