বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কীর্তন‌খোলা নদী‌তে নি‌খোঁজ হওয়া স্কুল ছা‌ত্রের লাশ উদ্ধার

কীর্তন‌খোলা নদী‌তে নি‌খোঁজ হওয়া স্কুল ছা‌ত্রের লাশ উদ্ধার

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল কীর্তনখোলা নদীতে নিখোঁজ সেই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বুধবার (০৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নদীর এ্যাংকর সিমেন্টের জেটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজ ফাহাদ হাসান নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুব হোসেনের ছেলে এবং জিলা স্কুলের ১০ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছিল।

কোস্টগার্ড বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার মাসুম পারভেজ ও ফাহাদের স্বজনরা জানান, এ্যাংকর সিমেন্টের জেটির পন্টুনের কাছে কচুরিপানার মধ্যে মরদেহ ভাসছে খবর পেয়ে কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালায়। সেখান থেকে ১৭/১৮ বছরের এক কিশোরের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ফাহাদের মামা সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত ২৭ আগস্ট বিকালে বন্ধুদের সাথে কীর্তনখোলা নদীতে ট্রলারে নৌভ্রমনে গিয়েছিল ফাহাদ। এসময় হঠাৎ করেই সে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

ওই সময় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের ১২ দিন পর তার মরদেহ উদ্ধার হলো।

ভ্রমণে বের হওয়া বন্ধু ইকবাল মাহমুদ জানিয়েছিল, খেয়াঘাট থেকে ১১ বন্ধু মিলে ত্রিশগোডাউন যাওয়ার জন্য ট্রলার ভাড়া করে। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ নদীতে পড়ে যায়। তখনই তারা ৯৯৯ নম্বরে কল দেয়। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com