শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
৮ সেপ্টেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো, গাইবান্ধা’র যৌথ আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২১ পালন করা হয়েছে ।
এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “Literacy for human-centered recovery: Narrowing the digital divide”।
স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের, জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী।
সভার সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সন্মানিত সাংবাদিকবৃন্দ, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply