ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের বহুল আলোচিত দহগ্রাম করিডোরের ভিতরে রাস্তার দুই ধারে প্রাচীর নির্মানকে কেন্দ্র করে বিএসএফকে বিজিবির বাঁধা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়ন। এখানে বাংলাদেশ থেকে ভারতীয়দের দেয়া রাস্তাভেদ করে বাংলাদেশের অন্তর্ভুক্ত দহগ্রাম ইউনিয়নে ঢুকতে হয়।
দীর্ঘদিন ধরে এভাবেই চলাচল করছে এলাকাবাসী। তবে বেশ কিছুদিন ধরে ভারতীয় বাহিনী রাস্তার দুই পাশে খনন শুরু করলে এলাকাবাসীর মাঝে চিন্তার ভাঁজ দেখা দেয়। তবে আজ ৮ সেপ্টেম্বর সকালের দিকে ভারতীয় বাহিনী রাস্তার দুই দিকে ৩ ফিট করে দেয়ালের প্রাচীর করতে গেলে বাংলাদেশী বিজিবি বাহিনী ও এলাকাবাসী বাঁধা দিলে ভারতীয় বাহিনী রাস্তার কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে পানবাড়ি ৬১ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জাহাবুল ইসলাম বলেন,বেশ কিছুদিন ধরে বিএসএফ রাস্তার দুই দিকে খনন করতেছে। আমরা জানতে চাইলে তারা বলেন, রাস্তা প্রসার করতে খনন করা হচ্ছে কিন্তু আজ যখন দেখতে পারি যে ভারতীয় বিএসএফ রাস্তার দুই দিকে প্রাচীর নির্মান করবে সাথে সাথে বাঁধা দিলে কাজ বন্ধ থাকে।
দহগ্রাম ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি সাফিউল আলম বাবলু বলেন,ভারতীয় বিএসএফ যে কাজটি করতে চাইতেছে সেটি সম্পুর্ণ অন্যায় এর সুষ্ঠু সমাধান দরকার।
Leave a Reply