মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা আ’লীগের সভা চলাকালে কার্যালয়ের ফ্লোর ধসে পড়েছে , আহত ১০

নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলা আ’লীগের সভা চলাকালে কার্যালয়ের ফ্লোর ধসে পড়েছে , আহত ১০

মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ


নেত্রকোণার হাওরাঞ্চলে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গত রোববার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। কার্যালয়টি প্রায় পাঁচ বছর আগে বালু ভরাট করার পর তৈরি করা হয়েছিল। এর মধ্যে আধাপাকা একটি ভবনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় করা হয়। খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার গত ১৭ ফেব্রুয়ারি মারা গেলে প্রার্থী বাছাইয়ের জন্য আজ বর্ধিত সভা চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোর ধসে অন্তত দশ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক ও মেন্দিপুর ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী, নূরুল হুদা জুয়েল, গাজিপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, খালিয়াজুরী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দ্র দেব রায়সহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা চলাকালে দলীয় কার্যালয়ের ফ্লোরটি প্রায় ৫ ফিট নিচে ধসে যায়। এতে আট থেকে দশ জন আহত হয়েছে। তবে কেউ গুরুতর আহত হয়নি। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com