কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভােস্ট হিসেবে নিয়ােগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির বাংলা
বিভাগের সহযােগী অধ্যাপক ড. মােঃ মােকাদ্দেস-উল ইসলাম।
মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মােঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়ােগ দেওয়া হয়।
বঙ্গবন্ধু হলের প্রভােস্ট হিসেবে দায়িত্ব পালন করা লােক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জিয়া উদ্দিন গত ৪ সেপ্টেম্বর শিক্ষা ছুটিতে যাওয়ায় তাঁর পরিবর্তে ৫ সেপ্টেম্বর থেকে বাংলা বিভাগের সহযােগী অধ্যাপক ড. মােঃ মােকাদ্দেস-উল ইসলামকে বঙ্গবন্ধু হলের প্রভােস্ট হিসেবে নিয়ােগ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সহযােগী অধ্যাপক ড. মােঃ মােকাদ্দেস-উল ইসলাম আগামী ২ বছর হলটির প্রভােস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply