রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
৭সেপ্টেম্বর ২০২১ইং মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণি এবং বঙ্গবন্ধুর ভাগিনী আরজু মণির জ্যেষ্ঠ পুত্র অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
জানা যায়, সৌজন্য সাক্ষাৎকালে বন্যাকবলিত এলাকা কুড়িগ্রামের বানভাসী মানুষের খোঁজখবর নিয়ে জেলা যুবলীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণের পরামর্শ দিয়েছেন মানবিক যুবলীগের স্বপ্নদ্রষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তিনি আরও বলেছেন, আমাদের মূল উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো। মানুষের জন্য কিছু করা। ‘করোনার শুরু থেকেই মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ’।
সৌজন্য সাক্ষাতের শেষ মুহূর্তে কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক এডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল এর মাথা ছুঁয়ে আশীর্বাদ করেন কোটি যুবকের প্রাণের স্পন্দন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সভাপতি আনোয়ার হোসেন,
সহ সভাপতি সুব্রত পাল ও পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতিসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।
Leave a Reply