মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কুমিল্লায় ভেজাল খাদ্য উৎপাদনের কারনে কারখানা সিলগালা ও জরিমানা

কুমিল্লায় ভেজাল খাদ্য উৎপাদনের কারনে কারখানা সিলগালা ও জরিমানা

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবীদ্বার ও সদর উপজেলার তিনটি কারখানায় অননুমোদিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালতে ৪ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় ও একটি কারখানা সিলগালা করেছে র‌্যাব। র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার সন্ধায় এক প্রেস বিফিংয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার জেলার দেবীদ্বার উপজেলার ভোষনা এলাকায় আশিয়ান ফুডস প্রোডাক্টস ও এশিয়ান ফুডস এবং সদর উপজেলার আড়াইওরা এলাকায় ভাই ভাই ফুড এন্ড কোং প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অননুমোদিত ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করনের দায়ে ভ্রাম্যমান আদালতে আশিয়ান ফুডস প্রোডাক্টস এর ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেনকে দুই লক্ষ টাকা জরিমানা করেন।

এশিয়ান ফুডস এর ব্যবস্থাপক শাহাদাত হোসেন নাইমকে দুলক্ষ টাকা এবং ভাই ভাই ফুড এন্ড কোং এর ব্যবস্থাপক সফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ তিনটি প্রতিষ্ঠান থেকেচার লক্ষ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালত আশিয়ান ফুডস প্রোডাক্টস কারখানাটি সিলগালা করে দেয়।

র‌্যাব কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন আরো জানান, প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল জুস, মধু, ভিনেগার, আচার, বেকিং পাউডারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন করে তা বাজারজাত করে আসছিল এবং “ভাই ভাই ফুড এন্ড কোং” কারখানায় অননুমোদিতভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চানাচুর ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত বিরোধী র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com