কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের পুটিয়া গ্রামের একঝাঁক পায়রা সংগঠন ও মতিন সৈকত পাঠাগারের উদ্যোগে খেলাধুলার সামগ্রিক এবং জার্সি প্রদান করা হয়।
মঙ্গলবার ক্রিড়া সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ ও সমাজ উন্নয়ন সংগঠক মতিন সৈকত।
সংগঠনের সভাপতি মোঃ ফারুক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য মোঃ আকতার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতিন সৈকত বলেন, তারুণ-যুবকদের সবসময় সৃজনশীল কাজে উৎসাহ অনুপ্রেরণা যোগাতে হবে।
Leave a Reply