বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণ আন্দোলনের প্রয়োজন রাণীশংকৈলে মির্জা ফখরুল

বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণ আন্দোলনের প্রয়োজন রাণীশংকৈলে মির্জা ফখরুল

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৭ সেপ্টেম্বর বিকালে বিএনপি জনতার পাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হয়ে বক্তব্যে বলেন, বড় বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় , গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণ আন্দোলনের প্রয়োজন ।

তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার আমাদের জিম্মি করে রেখেছে ,বাক স্বাধীনতা হরণ করেছে , সাংবাদিকদের ডিজিটাল মামলার মাধ্যমে গণমাধ্যমকে পঙ্গু করে দিয়েছে সারা বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে । বর্তমান সরকার দেশে বিভিন্ন প্রজেক্টের নাম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে । পদ্মা সেতুর নির্মাণ,মেট্রো রেল , কর্ণফুলী ট্যানেল সহ বড় বড় প্রজেক্টের মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করছে ,এই সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে ।

তাই আপনাদের বলছি এখন আমাদের সেলফি তুলে পোস্ট করার সময় নয় আমাদের সকলকে একযোগে আন্দোলন শুরু করতে হবে তবেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো । এসময় সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমান, কেন্দ্র ও জেলা থেকে আসা বিভিন্ন নেতা কর্মী বৃন্দ রানীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান , পৌর সভাপতি পান্না সহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com