শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে পলাশবাড়ী বন্দরে এক অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল।
এসময় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট হাসানপাড়া গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী মাদক কারবারী লিলি বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সাবেক ইউপি সদস্য জহুরুল হককে (৫৫) ৫ শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply