শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড কাশিমপুর থানা এলাকায় অগ্নিকান্ডে ৪ পরিবার আশ্রয়হীন

গাজীপুর মহানগর ৬ নং ওয়ার্ড কাশিমপুর থানা এলাকায় অগ্নিকান্ডে ৪ পরিবার আশ্রয়হীন

সুমন পাটোয়ারী গাজীপুর:

গাজীপুর মহানগরের কাশিপুর থানার অন্তর্গত ৬ নং ওয়ার্ডের কাশিমপুর নামা বাজার সংলগ্ন জনাব মোঃ রবিউল, হবিউল ইসলাম, রনি ও তার বিধবা মা বেদানা আক্তার এর বসত ঘরে গত সন্ধ্যায় শর্ট সার্কিটের কারণে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। যাতে ভস্মীভূত হয়ে এখন চারটি পরিবার খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন। বিধবা বেদেনা আক্তারের নগদ দেড় লক্ষ, বড় ছেলে রবিউল ইসলামের ১৭৫০০, রবিউল ইসলামের ৩০ হাজার ও ছোট ছেলে রনির নগদ ২৬ হাজার টাকা আগুনে পুড়ে যায় । ধারণা করা হচ্ছে নগদ টাকা ছাড়াও ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। বেদেনা আক্তারের বড় ছেলে হবিউল এর অন্তঃসত্ত্বা স্ত্রী বলেন বাড়িতে আমি আর শাশুড়ী ছিলাম আর কোন পুরুষ মানুষ ছিল না আমাদের চিৎকারে পাশের বাড়ির মানুষজন ছুটে আসে। হবিউলের ৮ মাসের গর্ভবতী স্ত্রী সহ তারা এখন মানবেতর জীবনযাপন করছেন এক কাপড়ে দিনানিপাত করছেন । খবর পেয়ে গতকাল স্থানীয় কাউন্সিলর মীর আসাদুজ্জামান তোলা ও সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা আক্তার মুক্তি ঘটনাস্থল পরিদর্শন করেন । এবং তাদের ক্ষতিপূরণের আশ্বাস দেন । ক্ষতিগ্রস্ত বেদেনা আক্তার কান্নায় ভেঙে পড়েন যে তার সারা জীবনের গচ্ছিত দেড় লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন যা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় । তার বাড়ির এক পাশে তুরাগ নদী অন্য পাশে একটি খাল এবং বাড়ি যাওয়ার একটি সরু রাস্তা যার কারণে ফায়ার সার্ভিসের টিম দ্রুত কাজ করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com