শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

বরগুনায় গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

বরগুনা প্রতিনিধি:

চলমান মাদক বিরোধী অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ গতকাল (সোমবার) গভীর রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার গুলিশাখালী ও আড়পাঙ্গাশিয়া থেকে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। আজ (মঙ্গলবার) দুপুরে গ্রেফতারকৃত কারবারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানা সূত্রে জানা গেছে, গতকাল রাত অনুমান ১১টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালু মৃধার বাড়ীর পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর মাদক সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিত্বে আমতলী থানার এসআই দাদন মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ তুষার (২০), মোঃ শাহিন (২০) ও মোঃ সজিব আকনকে (২৫) আটক করে। এসময় তাদের শরীর তল্লাশী করে ২০ গ্রাম গাঁজাসহ উদ্ধার পূূর্বক গ্রেফতার করা হয়।

অপরদিকে একই দিন রাত অনুমান ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে¦ আমতলী থানার এসআই আঃ মান্নান এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা বাজারের একটি সেলুনের সামনে পাকা রাস্তার উপর থেকে চিহ্নিত মাদক কারবারী মোঃ মহিবুল্লাহ দোলন মীরকে (২০) আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে ৫পিচ গোলাপি রংয়ের ইয়াবা বড়িসহ গ্রেফতার করে আমতলী থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃত কারবারীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরের পরে তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ সাকিব হোসেন তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আমতলী থানার পরির্দশক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com