মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি:
কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় আজ থেকে সারাদেশে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেশব্যাপী একযোগে টিকাদান শুরু হয়। চলবে বিকাল ৩টা পর্যন্ত।
দ্বিতীয় ডোজ টিকা নিতে সকাল থেকে হাটহাজারীর কেন্দ্রগুলোর বাইরে ছিল মানুষের দীর্ঘ লাইন। কোনো রকম ভোগান্তি না থাকলেও দীর্ঘ লাইনের কারণে টিকা নিতে অপেক্ষা করতে হচ্ছে।
টিকা নিতে আসা মাসুদ জানান, প্রথম ডোজ নিতে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে তেমন কষ্ট হয়নি। তবে দীর্ঘ লাইনের কারণে টিকা পেতে কিছুটা সময় লেগেছে।
আরিফা জানান, কার্ড অনুযায়ী গতকাল টিকা দেওয়ার কথা থাকলেও আজ টিকা পেয়েছেন তিনি। তবে তেমন কোনো ভোগান্তির সম্মুখীন হতে হয়নি।
এর আগে চলতি বছরের ৭ জুলাই দেশব্যাপী গণটিকা কার্যক্রমের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছিল। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী একযোগে ৫০ লাখ ৭১ হাজার মানুষ গণটিকায় অংশ নিয়ে প্রথম ডোজ টিকা গ্রহণ করেন।
Leave a Reply