এম শাহীন আল আমীন,জামালপুর:
মঙ্গলবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওযামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বকমীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূর মোহাম্মদ। সভা পরিচালনা করেন উপজেলা আৗযামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলো আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলঅগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, জেলা আওয়ামীলীগ সদস্য নারায়ন চন্দ্র পাল রানা ও রেজাউল করিম চৌধুরি মামুন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলঅগের সাংগাঠনিক সম্পাদক আল আমীন, কৃষি বিষয়ক সম্পাদক এ কেএম হান্নান, জাহিদুল ইসলাম জেহাদ, পৌর আৗযামীলীগের আহবায়ক জালাল উদ্দিন, যুগ্ন আহবায়ক জুয়েল হাজারী প্রমুখ।
বর্ধিত সভায় বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে সম্মেলন করার প্রস্তুতি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা করার সময় নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply