রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমীন খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা দোয়া

সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমীন খানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা দোয়া


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আমীন খান পাঠানের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে স্মরণসভায় সভায় বক্তব্য দেন কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল আওয়াল খান, সহযোগী অধ্যাপক রঞ্জিত কুমার রায়, গৌরীপুর নুরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই খান পাঠান প্রমুখ। এতে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮৭ সালে এরশাদ সরকারের আমলে নুরুল আমীন খান পাঠান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান ও গৌরীপুর থেকে তিন তিন বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮১ সালে তিনি গৌরীপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় স্কুল, কলেজ ও মাদরাসা প্রতষ্ঠা করেন তিনি। নুরুল আমীন খান পাঠান ১৯৩৮ সনের ১ জুলাই গৌরীপুর মুখরিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ২০০০ সনের ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com