শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে খাল দখল করে ভবন নির্মাণ করছেন কলেজ শিক্ষক

তালতলীতে খাল দখল করে ভবন নির্মাণ করছেন কলেজ শিক্ষক


কাওসার হামিদ, তালতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার তালতলীতে উপজেলা বাজারের পশ্চিম পাশের খালের জমি দখল করে সরকারী কলেজের শিক্ষক আবুল বাসার নামের এক ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। এই ভবন নির্মাণের কারণে উপজেলার গুরুত্বপূর্ণ ওই খালে পণ্য পরিবহনের জন্য নৌযান চলাচলে চরম ভোগান্তিতে পড়বে মনে করেন স্থানীয়রা।
সোমবার( ০৭ সেপ্টম্বর)সকালে সরেজমিনে দেখা যায়, খালের মধ্যে পিলার নির্মাণের পর ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে। একই সাথে কয়েকজন শ্রমিক ইটের গাঁথুনির কাজ করছেন তখন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,তালতলী সরকারী কলেজের শিক্ষক মো. আবুল বাশার ওই পাকা ভবন নির্মাণ করাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদর বাজারের ভূমি অফিসের পাশের খালটি সরকারি খাল হিসেবে পরিচিত ছিল। এই খাল দিয়ে তালতলী বাজারসহ উপজেলার সকল ধরনের পণ্য পরিবহনের জন্য নৌযান চলাচল করে। দিন দিন অবৈধ দখলদারদের কারণে মরা খালে পরিনত হচ্ছে। এ অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খলটিকে বাঁচানোর দাবি জানান স্থানীয়রা।
খালের জমি দখল করে ভবন নির্মান করার বিষয়ে তালতলী সরকারী কলেজের শিক্ষক মো. আবুল বাশার বলেন, এই জমি আমার বাজার পেরিভেরি করা। জমির দলিল আছে চাইলে দেখতে পারেন। পেরিভেরি জমিতে স্থায়ী ভবন নির্মাণ করতে পারবেন কি না এ বিষয়ে তিনি বলেন, আমার জমিতে আমি ভবন নির্মাণ করি।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওসার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। পেরিভেরি জমিতে স্থায়ী ভবন নির্মাণ করতে পারবে কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারী জমিতে কোনো ধরণের স্থায়ী কিছু করার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com