রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ন‌ওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

ন‌ওগাঁর আত্রাইয়ে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক-১

আত্রাই (ন‌ওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ মোজাম্মেল শেখ (৫৬) নামে এক বৃদ্ধাকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। গত সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভর-তেতুলিয়া গ্ৰামে এই ঘটনা ঘটে।

ধর্ষক মোঃ মোজাম্মেল শেখ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভর-তেতুলিয়া গ্রামের মৃত জোবান শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে শিশুটি খেলা করছিল। এক সময় বাড়ির পাশের প্রতিবেশী মোঃ মোজাম্মেল শেখ শিশুটিকে কিছু খাওয়ার জন্য টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক সময় শিশুটির মা শিশুটিকে খোঁজাখুঁজি করলে মোঃ মোজাম্মেলের বাড়ির পাশে কান্না করা অবস্থায় শিশুটিকে দেখতে পাই। পড়ে শিশুর মা শিশুটিকে জিজ্ঞেস করলে একপর্যায়ে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি শোনার পর শিশুটির মা আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ করেলে আত্রাই পুলিশ মোঃ মোজাম্মেল শেখকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, এই ধর্ষণের ঘটনা সংক্রান্ত আত্রাই থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এবং শিশুকে রেপ টেস্ট এবং তার জবানবন্দি করার জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com