শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত দীপ্ত টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মাধুকরের সহকারী সম্পাদক ভবতোষ রায় মনার শারীরিক খোজ খবর নিতে তার বাসায় যান গাইবান্ধা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে শহরের খন্দকার মোড়ে আহত সাংবাদিকের ভাড়া বাসায় যান সংগঠনটির নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীন সাংবাদিক দৈনিক যুগান্তরের গাইবান্ধা জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, দৈনিক সমকালের গাইবান্ধা জেলা প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, একাত্তুর টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি শামীম আল সাম্য, নিউজ ২৪ টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, বৈশাখী টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম,এসএ টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, আনন্দ টিভি’র গাইবান্ধা জেলা প্রতিনিধি মিলন খন্দকার ও দৈনিক খবর পত্রের জেলা প্রতিনিধি আমিনুর রহমান প্রমুখ।
Leave a Reply