এস কে মুকুল, জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের কবি রোকেয়া লিলি, না ফেরার দেশে
চলে গেলেন,ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন।
আজ ভোরে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ
নিঃশ্বাস ত্যাগ করেন।
রোকেয়া লিলি দীর্ঘদিন সপরিবারে অস্ট্রেলিয়া বসবাস করছিলেন। করোনা মহামারী
আকার ধারণ করলে তিনি অস্ট্রেলিয়া হতে জয়পুরহাটের ধানমন্ডি তে নিজ বাড়িতে
ফিরে আসেন। গত রমজান মাসে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে আধুনিক জেলা
হাসপাতাল ও পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়।
তিনি জয়পুরহাটের প্রখ্যাত কৃষক নেতা, ভাষা সৈনি, শহীদ বুদ্ধিজীবী ছমির
উদ্দিন মন্ডলের বোন!
রোকেয়া লিলি তাঁর জীবদ্দশায় দেশিবিদেশী অনেক পত্রিকা, ম্যাগাজিনে অসংখ্য
কবিতা লিখেছেন।
সর্বশেষ তাঁর লেখা একটি কবিতা জয়পুরহাট থেকে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ
“ফ্যাদলা” তে প্রকাশ পায়।
Leave a Reply