কুমিল্লা ব্যুরো:
উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া এবং ভর্তি না হওয়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুমিল্লা সিটি কর্পোরেশন কার্যালয়ে ব্রাকের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুল হক সাক্কু।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচীর পরিচালক সাফি রহমান খান, বিশেষ অতিথি ছিলেন জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালক শেখ মোঃ নাজমুল হক। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বিভাগের উর্দ্ধতণ কর্মকর্তা, কুমিল্লা সিটি কাউন্সিলরগণ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে জানানো হয়, ঝরে পড়া এবং ভর্তি না হওয়া ৮-১৪ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য দ্বিতীয়বার সুযোগ দেয়া এং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার জন্য আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচীতে প্রাথমকি ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের সহযোগি হিসেবে কাজ করছে ব্র্যাক। এই কর্মসূচীতে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে কিভাবে আগ্রহী শিশুদের জরিপ এবং শিক্ষা ব্যবস্থা চালু করা যায় সে বিষয়ে জানানো হয়। এছাড়া শিক্ষা কার্যক্রম বাস্তবায়ণের বিষয়েও কাউন্সিলর ও শিক্ষকবৃন্দের কাছ থেকে মতামত নেয়া হয়।
Leave a Reply